Ticker

6/recent/ticker-posts

ভুটানকেন্দ্রিক ভূমিকম্পে কেঁপে উঠল বালিয়াডাঙ্গী

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৮ জুন ২০২৬, ০৮:৫৪ এএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাসহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতের দিকে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্টস সিস্টেমের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানে।

রোববার (৭ জুন) রাত ১১টা ৩৯ মিনিটের দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে বালিয়াডাঙ্গীসহ আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপত্তার জন্য দ্রুত ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্য, প্রথমে হালকা কম্পন অনুভূত হলেও কিছুক্ষণের জন্য তা স্পষ্টভাবে টের পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভূমিকম্পের প্রভাব ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। এ বিষয়ে সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮