👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১০:৪৮ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটকে পড়া নারী ও শিশুসহ ১১ জন মানুষের দুর্ভোগ দীর্ঘায়িত হচ্ছে। ৩৯ ঘণ্টারও বেশি সময় ধরে তারা নো-ম্যানস ল্যান্ডে খোলা আকাশের নিচে অবস্থান করায় মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
সীমান্ত এলাকায় অবস্থানরত এসব মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবার ব্যবস্থা না থাকায় তাদের কষ্ট বাড়ছে। বিশেষ করে শিশু ও নারীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এ কারণে মানবিক বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।
এদিকে সীমান্ত পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিজিবি। সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানের প্রত্যাশা করছেন এলাকাবাসী এবং সচেতন মহল।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ