Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁও পুলিশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১০:২৮ এএম | অনলাইন সংস্করণ



দেশব্যাপী চলমান “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


শনিবার (১৩ জুন) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সময় পুলিশ সুপার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা কমাতে সহায়তা করে। পাশাপাশি বায়ুর মান উন্নয়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ, মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির স্তর পুনরুদ্ধার এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে পরিবেশবান্ধব ও ফলজ-ঔষধি গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮