Ticker

6/recent/ticker-posts

কান্দাল সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ১

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৮:৩৩ এএম | অনলাইন সংস্করণ


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কান্দাল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর কান্দাল বিওপির নায়েক সিগন্যাল মো. রতনের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ৩৫৮/২-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দাল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মো. রনি ওরফে কালু (২৪) নামে এক যুবককে আটক করা হয়।
আটক রনি হরিপুর উপজেলার দনগাঁও গ্রামের রব্বানির ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক, চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে জিরো টলারেন্স নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
সীমান্তের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় বাসিন্দাদের যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮