Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ বন্ধে অভিযোগ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম | অনলাইন সংস্করণ‎


‎আবাসিক এলাকায় মুরগির খামার নির্মাণের ফলে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে প্রতিকারের আশায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।উপজেলার ভীমপুর গ্রামের মৃত আমিনুল মন্ডলের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (ভলি) লিখিত অভিযোগ করেন।
‎
‎ছাইদুল অভিযোগ করেন, তার বসতবাড়ির সংলগ্ন লেদু জোয়ার্দারের ছেলে মোজাম্মেল হক জোয়াদ্দার (৬০) মুরগির সেড নির্মাণ করছেন। সেডে মুরগি লালন-পালন শুরু হলে সেডের বিষ্ঠার গন্ধে বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়বে এবং পরিবেশ দূষিত হবে।
‎পরিবেশ দূষণ রোধ ও বাড়ির পাশে মুরগির সেড নির্মাণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
‎
‎এবিষয়ে মোজাম জোয়ার্দার বলেন, মুরগির বিষ্ঠার গন্ধ যাতে সাইদুলের বাড়িতে না যায় তার বাড়ির পাশে উঁচু করে ওয়াল দিব।
‎
‎পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

✍️ প্রতিবেদক:
‎রেজুয়ান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮