Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৫২ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ে ভূল্লী নদীতে গোসল করতে নেমে হাবিব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাবিব ভূল্লী নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

হাবিবের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮