👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৫৫ এএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুরে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে মনোপুত পরিবেশে আড্ডা ও খাবারের নতুন ঠিকানা হিসেবে শুভ উদ্বোধন হলো আধুনিক রেস্টুরেন্ট "গ্রীন গার্ডেন ফুড পার্ক"।
উপজেলার সোনালী ব্যাংকের বিপরীতে কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় মনোরম ও সুসজ্জিত আঙ্গিকে রেস্টুরেন্টটি চালু করা হয়েছে।
আধুনিক ডেকোরেশনে সাজানো এই ফুড পার্কে ভোজনরসিকদের জন্য থাকছে বার্গার, স্যান্ডউইচ, নানা পদের চাইনিজ ও থাই খাবার, কফি সহ বিভিন্ন মুখরোচক ফাস্ট ফুড। খাবারের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য এতে যুক্ত করা হয়েছে একটি চমৎকার "কিডস জোন"। এছাড়া জন্মদিন, পারিবারিক অনুষ্ঠান ও গেট-টুগেদার আয়োজনের জন্য রয়েছে পর্যাপ্ত কনফারেন্স ক্যাপাসিটি ও পার্টি স্পেস।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম. রাকিবুজ্জামান রোমান জানান, "সাশ্রয়ী দামে মানসম্পন্ন ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করাই আমাদের প্রধান লক্ষ্য। এখানে নারী ও বন্ধুদের জন্য আলাদা আরামদায়ক বসার জোন রয়েছে। সেই সাথে যেকোনো অনুষ্ঠানের জন্য কেকের সুব্যবস্থাও রাখা হয়েছে।"
তিনি আরও বলেন, "শ্রীপুরে পরিবার নিয়ে সুন্দর পরিবেশ উপভোগ করার মতো স্পেসের ঘাটতি ছিল। আশা করি, স্থানীয় সর্বস্তরের মানুষ এখানে এসে সম্পূর্ণ নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে আমাদের সেবা গ্রহণ করবেন।"
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান তাঁর, মাগুরা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ