Ticker

6/recent/ticker-posts

ডাক্তার দেখাতে বেরিয়ে আর ফেরেননি নাছিমা, নাগেশ্বরীতে গৃহবধূ নিখোঁজ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১১:২৮ এএম | অনলাইন সংস্করণ‎


কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছেন মোছাঃ নাছিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূ। গত ১৮ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নাছিমা বেগম উপজেলার রামখানা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব রামখানা তেমনির পাড় গ্রামের মো. নজরুল ইসলাম (দিল্লি নজু)-এর স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে নাছিমা বেগম অটোরিকশাযোগে আন্দারীঝার হয়ে নাগেশ্বরী সদরে ডাক্তার দেখাতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ হয়নি। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবার ও আত্মীয়স্বজন বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। এতে নাছিমা বেগমের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজের সময় নাছিমা বেগমের পরনে ছিল ছাই রঙের বোরকা ও হিজাব।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি নাছিমা বেগমকে কোথাও দেখে থাকলে কিংবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে দ্রুত তাঁর স্বামী মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
মো. নজরুল ইসলাম (স্বামী)
মোবাইল: ০১৭১২৩১১৩২৪

নাছিমা বেগমের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সন্ধান দিতে সহায়তাকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে পরিবার।

✍️ প্রতিবেদক:
আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮