Ticker

6/recent/ticker-posts

আওলাই ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৭:৩৮ পিএম | অনলাইন সংস্করণ‎
‎

‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) প্রকল্পের আওতায় উপকারভোগী নারীদের মাঝে ৩০ কেজি করে পুষ্টিকর চাল বিতরণ করা হয়েছে।
‎বুধবার সকালে আওলাই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ একরামুল হক চৌধুরী তাওহীদ উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।
‎এ সময় উপস্থিত ছিলেন পরিষদের চেয়ারম্যান, বিএনপির নেতা মোঃ মাছুম হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম পুলিশ ও উপকারভোগী নারীরা।
‎এসময় চেয়ারম্যান বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিডব্লিউবি প্রকল্প দরিদ্র ও অসহায় নারীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপকারভোগীরা সময়মতো চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

✍️ প্রতিবেদক:
‎রেজুয়ান,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮