Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁও সীমান্তে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-এস্কাফ জব্দ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৫:১৩ পিএম | অনলাইন সংস্করণ‎



ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


রোববার (২৩ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।


বিজিবি সূত্রে জানা যায়, কাঁঠালডাংগী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সীমান্তের মেইন পিলার-৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় পরিত্যক্ত অবস্থায় মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।


জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।



✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮