Ticker

6/recent/ticker-posts

ঠাকুরগাঁওয়ে ছাত্রীনিবাস থেকে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁও পৌর শহরের কলেজপাড়া এলাকায় একটি ছাত্রীনিবাস থেকে নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১২ আগস্ট) রাতে কলেজপাড়া এলাকার একটি মহিলা ছাত্রীনিবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী ঠাকুরগাঁও নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তাঁর বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি ইউনিয়নের গোয়ালকারী গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ছাত্রীনিবাসের অন্যরা ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তবে কী কারণে ওই শিক্ষার্থী এমন ঘটনা ঘটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮