👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৮:০৯ পিএম | অনলাইন সংস্করণ
"রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ (১৬-১৮ আগস্ট) উদযাপন উপলক্ষে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন মিনি স্টেডিয়ামে খেলাধুলার আয়োজনের পাশাপাশি উপজেলা পরিষদ পুরাতন হলরুমে সমাপনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। জাতীয় মৎস্য পক্ষ উদযাপনের অংশ হিসেবে মিনি স্টেডিয়ামে ফুটবল, হাঁড়ি ভাঙা ও ঝুড়িতে বল নিক্ষেপসহ নানা ঐতিহ্যবাহী খেলার আয়োজন ছিল।
এ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো।
এ সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার এ জেড এম তৌহিদুর রহমান,
আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মাগুরা ব্রাকের অফিসের রাখা রিজিওনাল ম্যানাজার প্রর্বা এলিজাবেথ ড্রং, শ্রীপুর শাখ ব্যাস্থাপক মো: আনিছার রহমান ,সহ স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমী নাগরিকবৃন্দ।
প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে মাছ, আম গাছের চারা ও বইসহ নানা পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিযোগিতা ও সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী সকলকে ভবিষ্যৎ অগ্রগতির জন্য উৎসাহিত করা হয়।
✍️ প্রতিবেদক:
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ