Ticker

6/recent/ticker-posts

বেনাপোল পোর্ট থানার অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ গ্রেপ্তার ৮

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম | অনলাইন সংস্করণ

‎
যশোরের বেনাপোলে পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত ৭ আসামিসহ বিভিন্ন মামলায় মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বেনাপোল পোর্ট থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৭ জন এবং নিয়মিত মামলায় আরও ১ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতের পরোয়ানা ও বিভিন্ন মামলার অভিযোগ রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক, সন্ত্রাস ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর।

তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

✍️ প্রতিবেদক:
মোঃ মিলন হোসেন যশোর শার্শা উপজেলা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮