Ticker

6/recent/ticker-posts

রায়মহল উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম | অনলাইন সংস্করণ




ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রায়মহল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোলাইমান আলীর বিরুদ্ধে এক শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল এলাকাবাসী তাকে আটক করে বলে জানা গেছে।


ঘটনার পর আজ সকালে রায়মহল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ সোলাইমান আলীকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা জরুরি। কোনো শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।


এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


প্রতিবেদক:

মোঃ তোফাজুল ইসলাম মুন্না | বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮