Ticker

6/recent/ticker-posts

আমজানখোরকে হারিয়ে ফাইনালে হরিণমারী একাদশ

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে আমজানখোর বারোসা একাদশকে ২-০ গোলে হারিয়েছে হরিণমারী ১নং ওয়ার্ড একাদশ। এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে হরিণমারী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ দেখতে বিকেল থেকেই মাঠে উপস্থিত হন বিপুলসংখ্যক দর্শক। দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

শুরু থেকেই ম্যাচে ছিল প্রতিদ্বন্দ্বিতার ছাপ। দুই দলের খেলোয়াড়রা গোলের জন্য একের পর এক আক্রমণ চালালেও হরিণমারী একাদশের আক্রমণভাগ শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। ম্যাচে দুটি গোল করে জয় নিশ্চিত করে তারা।

খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফাইনালে ওঠার আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়েন হরিণমারীর খেলোয়াড় ও সমর্থকরা। অন্যদিকে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আমজানখোর বারোসা একাদশ।

ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং আমজানখোর ইউনিয়ন যুবদলের সভাপতি ও হরিণমারী হাটের পোস্টমাস্টার মো. দুলাল হোসেন।

প্রধান অতিথি ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও তিতুমীর কলেজ, ঢাকার সাবেক ছাত্রনেতা শেখ মিজানুর রহমান মিজান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং আমজানখোর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. মুক্তারুল ইসলাম এবং ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইকবাল হোসেন।

খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন হরিণমারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।

স্থানীয়দের মতে, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে হরিণমারীসহ আশপাশের এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।



✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮