Ticker

6/recent/ticker-posts

রাণীশংকৈলে রাতের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতের অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) রাত দেড়টার দিকে ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলাম ওরফে পটলের বাড়িতে তল্লাশি চালানো হলে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, অভিযানে আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মোট পরিমাণ ১ হাজার ১৫০ পিস।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮