Ticker

6/recent/ticker-posts

চারঘাটে ৪২৭ বোতল ফেয়ার উদ্ধার

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম | অনলাইন সংস্করণ




রাজশাহীর চারঘাটে একটি ট্রাক থেকে ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামে চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।


গ্রেপ্তাররা হলেন—চারঘাটের মোক্তারপুর এলাকার সুমন আলী (৩২) ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের হাতেম আলী (৩০)।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাসেম আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও ট্রাকটি তল্লাশি করে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, সুমন আলীর বিরুদ্ধে আরএমপির বোয়ালিয়া থানায় এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় একটি করে মামলা রয়েছে।


এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।


প্রতিবেদক: 

মো: গোলাম কিবরিয়া 

রাজশাহী জেলা প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮