ধারা টিভি নিউজ ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের সুরমা হাট এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এতে মোটরসাইকেলের মালিক মো. হযরত আলী মোরল অক্ষত রয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সুরমা হাটের পাশে এ ঘটনা ঘটে। হযরত আলী মোরল বালিয়াডাঙ্গী উপজেলার বস্তি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সুরমা হাটের কাছে এসে মোটরসাইকেলটি থামানোর পর সেটি আর স্টার্ট নিচ্ছিল না। পরে পুনরায় চালু করার চেষ্টা করলে হঠাৎ মোটরসাইকেলটিতে আগুন জ্বলে ওঠে।
ঘটনাটি দেখতে পেয়ে বাঁশবাড়ী গ্রামের রুহুল আমিন, জাকিরসহ স্থানীয় কয়েকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাদের চেষ্টা সফল হয়নি। কিছুক্ষণের মধ্যেই মোটরসাইকেলটি আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।
এ ঘটনায় হযরত আলী মোরল শারীরিকভাবে নিরাপদ থাকলেও মোটরসাইকেলটি পুড়ে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়রা জানান, আগুন লাগার পরপরই তারা পানি ও অন্যান্য উপায়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে মোটরসাইকেলটি রক্ষা করা সম্ভব হয়নি।
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ