Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের খাবার খেয়ে ৩০–৪০ শিক্ষার্থী অসুস্থ

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম | অনলাইন সংস্করণ





ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০–৪০ জন শিক্ষার্থী মিড ডে মিলের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। পরে অসুস্থ শিক্ষার্থীদের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে কয়েকজনের বমি, পেটব্যথাসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বর্তমানে শিক্ষার্থীরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তবে কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বিস্তারিত কারণ ও শিক্ষার্থীদের বর্তমান অবস্থা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে।


প্রতিবেদক:

মোঃ তোফাজুল ইসলাম মুন্না

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮