Ticker

6/recent/ticker-posts

হরিপুরে গর্তের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম | অনলাইন সংস্করণ‎


ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে মো. ইয়ামিন নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ডিপপাড়া হঠাৎপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির জায়গা উঁচু করার উদ্দেশ্যে আগে ওই স্থান থেকে মাটি তোলা হয়েছিল। ফলে বাড়ির পাশে দুটি গর্ত সৃষ্টি হয় এবং সেখানে পানি জমে ছিল। ঘটনার সময় শিশু ইয়ামিন বাড়ির আশপাশে খেলছিল।

একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে অসাবধানতাবশত শিশুটি গর্তের পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

স্থানীয়দের সহযোগিতায় পরে গর্তের পানি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে উদ্ধারের আগেই তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহত ইয়ামিন হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের ডিপপাড়া এলাকার বাসিন্দা মো. রফিকুল কসাইয়ের সন্তান।

শিশুটির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮