Ticker

6/recent/ticker-posts

বালিয়াডাঙ্গীতে পুকুরে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম | অনলাইন সংস্করণ‎


স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের কথা জানালেন স্থানীয়রা, তদন্তে পুলিশ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি পুকুর থেকে মোছা. কাসমিরা (প্রায় ২০) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুর কারণ নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বাড়ির পশ্চিম পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাসমিরা ওই এলাকার মো. এন্তাজুল ও মোছা. আলেফার মেয়ে। তাঁর স্বামী আবু হাসান মুন্না (২২) একই এলাকার বাসিন্দা ও পেশায় কৃষক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি চলছিল। এর মধ্যেই কাসমিরার মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। কয়েকজনের দাবি, পুকুরের পানিতে তেমন নড়াচড়ার চিহ্ন দেখা যায়নি। এ কারণে কাসমিরা কীভাবে পানিতে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ তাঁকে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এ ধরনের অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, তদন্তে পাওয়া তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮