👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম | অনলাইন সংস্করণ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেয়েছেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ মু. রশিদ আলম।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা সনদ ও চেক তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন হাফেজ মু. রশিদ আলম। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিক বিকাশ ও শিক্ষার পরিবেশ উন্নয়নে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এই সম্মাননা দেওয়া হয়েছে।
হাফেজ মু. রশিদ আলমের এই অর্জনে ঠাকুরগাঁওয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। জেলার একজন শিক্ষক জাতীয় পর্যায়ে সম্মানিত হওয়ায় এটিকে ঠাকুরগাঁওয়ের শিক্ষাঙ্গনের জন্যও মর্যাদাপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এমন স্বীকৃতি অন্যান্য শিক্ষকদেরও শিক্ষার্থীদের কল্যাণে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ