Ticker

6/recent/ticker-posts

কর্মদক্ষতায় জেলার সেরা রেজাউল করিম, সম্মাননা পেলেন বালিয়াডাঙ্গীর এই কর্মী

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পিএম | অনলাইন সংস্করণ‎


কর্মক্ষেত্রে নিষ্ঠা, দক্ষতা ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ পারফর্মার হিসেবে সম্মাননা অর্জন করেছেন মো. রেজাউল করিম।

তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের স্কুল হাট এলাকার বাসিন্দা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের বালিয়াডাঙ্গী শাখায় কর্মরত। তাঁর পিতা মো. শহিদুল।

রেজাউল করিম, কর্মদক্ষতা, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং ভালো পারফরম্যান্সের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ পারফর্মার হিসেবে রেজাউল করিমকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ অর্জনে তাঁর সহকর্মী ও স্থানীয়দের মধ্যেও আনন্দ দেখা দিয়েছে।

সম্মাননা পাওয়ার পর রেজাউল করিম বলেন, এ পুরস্কার তাঁর কর্মজীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমে আরও ভালো অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয়দের মতে, নিজ দায়িত্বের প্রতি আন্তরিক থেকে রেজাউল করিম যে স্বীকৃতি অর্জন করেছেন, তা বালিয়াডাঙ্গীর মানুষের জন্যও গর্বের। তাঁর এই সাফল্য কর্মক্ষেত্রে অন্যদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।

২০২৪-২৫ অর্থবছরের এ সম্মাননা রেজাউল করিমের কর্মজীবনের সাফল্যের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে দেখছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।


✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮