👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৭ পিএম | অনলাইন সংস্করণ
![]() |
| সংগৃহীত ছবি |
আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা, স্বামী পলাতক
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নাসরিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের চান্দামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন বেগম স্থানীয় বয়লার মুরগি বিক্রেতা নুর আলমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশীরা নাসরিন বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার শয়নকক্ষে খোঁজ নিতে যান। এ সময় ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান থেকে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তার শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী নুর আলমকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাহীমুল ইসলাম সজীব
কুড়িগ্রাম প্রতিনিধি

0 Comments