স্টাফ রিপোর্টার, নাগেশ্বরী (কুড়িগ্রাম):
মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। ভাষা আন্দোলনের ইতিহাস, ভাষা শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার গুরুত্ব শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও আবৃত্তির মাধ্যমে প্রাণবন্তভাবে উপস্থাপিত হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের পরিবেশনা মনোযোগ সহকারে উপভোগ করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য, ২৫-কুড়িগ্রাম-১ আসনের এমপি মহোদয়, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ হীল জামান।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানটি আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

0 মন্তব্যসমূহ