প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ শুরু করেছেন তারেক রহমান। আজ সকাল ১০টা ১০ মিনিটের দিকে তিনি কার্যালয়ে পৌঁছান।
কার্যালয়ে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন। এসময় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সরকারি দায়িত্ব পালনের এই সূচনাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 Comments