Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে হাম-রুবেলা ক্যাম্পেইন

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম | অনলাইন সংস্করণ



সারাদেশের সঙ্গে সমন্বয় রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হাম-রুবেলা একটি সংক্রামক রোগ হলেও সময়মতো টিকা গ্রহণ এবং চিকিৎসার মাধ্যমে এটি প্রতিরোধ ও নিরাময় সম্ভব। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, জ্বর, সর্দি-কাশি, বমি ইত্যাদি উপসর্গ দেখা দিলে দ্রুত রোগীকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোঃ নুরুল আমিন (ডিসি), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান, দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ইসরাত জাহান, সহকারী শিক্ষক মোঃ মাহবুব আলম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, মন্টু চন্দ্র ঘোষ, ইপিআই কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, পরিসংখ্যানবিদ রুহুল আমিন, মোঃ নানমুল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বালিঘাটা ইউনিয়ন বিএনপির সম্পাদক ও ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম, স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ আবু হোসেন এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর হোসেন রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত বয়সী শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান করা হবে বলে জানানো হয়।

✍️ প্রতিবেদক:

রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮