👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পিএম | অনলাইন সংস্করণ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলা ও সাজা পরোয়ানাভুক্তসহ মোট পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১৯ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে মারামারি মামলার তিনজন, একটি ধর্ষণ মামলার একজন এবং সিআর সাজা পরোয়ানাভুক্ত একজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— রায়হান উদ্দিন (৫৬), মোঃ নাঈম (১৯) ও মোঃ মাহফুজ মিয়া (১৮)। তারা ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা এবং একটি মারামারি মামলার এজাহারভুক্ত আসামি।
এছাড়া ধর্ষণ মামলার আসামি আব্দুল কাদির (৪৩), গ্রাম কুপিয়া, ইউনিয়ন নোয়ারাইকেও গ্রেফতার করা হয়েছে।
অন্যদিকে পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামি মোঃ মহিবুর রহমানকে (দোলারবাজার ইউনিয়নের চেলারচর গ্রামের বাসিন্দা) আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান চলমান থাকবে।
✍️ প্রতিবেদক:
মোঃরফিকুল ইসলাম সোহাগ,
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

0 Comments