Ticker

6/recent/ticker-posts

দর্শনায় গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে‌ ১ বছরের কারাদণ্ড

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম | অনলাইন সংস্করণ 



চুয়াডাঙ্গারদামুড়হুদা উপজেলার দর্শনা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) দর্শনা পৌরসভার শান্তিপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম অংশ নেয়। অভিযানের সময় আরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটক ব্যক্তি দর্শনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত শওকত ইসলামের ছেলে।

ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে আরও জানা গেছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

✍️ প্রতিবেদক:

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮