Ticker

6/recent/ticker-posts

মানবতার প্রতীক ঠাকুরগাঁওয়ের গরিবের ডাক্তার. শাহজাহান নেওয়াজ

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰 প্রকাশ : ২০ এপ্রিল  ২০২৬, ০১২:১০ পিএম | অনলাইন সংস্করণ




ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার হাজারো অসুস্থ শিশু ও তাদের পরিবারের কাছে এক নির্ভরতার নাম শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ। চিকিৎসা পেশাকে শুধু জীবিকা নয়, মানবসেবার এক মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করে তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

স্থানীয়দের কাছে তিনি “গরিবের ডাক্তার” হিসেবেই বেশি পরিচিত। জানা গেছে, আর্থিকভাবে স্বচ্ছল রোগীদের কাছ থেকে নিয়মিত ভিজিট নিলেও দরিদ্র পরিবারগুলোর কাছ থেকে তিনি কখনো ফি নেন না। বরং অনেক সময় রোগীর পরিবারের আর্থিক অবস্থা বুঝে তাদের হাতে ওষুধ কেনার জন্য টাকাও তুলে দেন। এমনকি রোগীর বাড়ি কোথায়, কীভাবে এসেছে, ভাড়া কত—এসব জিজ্ঞেস করে সহানুভূতির সঙ্গে সহযোগিতা করেন।

ডা. নেওয়াজ তার কর্মজীবনে ঠাকুরগাঁও সদর হাসপাতালসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে শিশু রোগীদের চিকিৎসায় তার দক্ষতা ও মানবিক আচরণ তাকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।

তার চেম্বারে প্রতিদিনই রোগীদের দীর্ঘ সারি দেখা যায়, যা তার প্রতি সাধারণ মানুষের গভীর আস্থার প্রমাণ। দূর-দূরান্ত থেকেও অনেক রোগী তার কাছে চিকিৎসা নিতে আসেন।

আবু সুফিয়ান বলেন, “আমি মসজিদে নামাজ পড়াই ও মাদ্রাসায় পড়াই। আমার মেয়ের চিকিৎসার জন্য একটি ক্লিনিকে গেলে ডাক্তার সাহেব কি কাজে আসছিল জানিনা, 

আমার মেয়েকে দেখাইলাম দেখানোর পরে, জানতে চান আমি কী করি। বলার পর তিনি বলেন, ভিজিট দিতে হবে না, শুধু দোয়া করবেন।”

সহকর্মীরা জানান, কর্মজীবনের প্রতিটি ধাপে ডা. শাহজাহান নেওয়াজ সততা, মানবিকতা ও পেশাগত নিষ্ঠার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন, যা নতুন প্রজন্মের চিকিৎসকদের জন্য অনুসরণীয়।

ডা. শাহজাহান নেওয়াজ প্রমাণ করেছেন—চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ দায়িত্ব। আর এই মানবিক গুণাবলির কারণেই তিনি আজও মানুষের হৃদয়ে “গরিবের ডাক্তার” হিসেবে অমলিন হয়ে আছেন।



প্রতিবেদক: 

আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও

Post a Comment

0 Comments

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮