👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
তপ্ত রোদে পুড়ছে আকাশ, ফাটছে মাঠের বুক,
তোমার চোখে নীল বেদনার গহন অলখ সুখ।
বৈশাখী ওই রুদ্র মেঘে জটাজালের খেলা,
তুমি এলে ঝড়ের বেশে কাটবে বলে বেলা।
ধুলোর ওড়ান উড়িয়ে দিয়ে কাঁপছে আকাশতল,
তোমার মনেও কি তবে আজ মেঘের কোলাহল?
একদিকে ওই শুষ্ক দহন, অন্য দিকে জল—
তুমি যেন রুক্ষ দিনের শীতল হলাহল।
বজ্রশিখায় আকাশ রাঙা, শঙ্খ বাজে দূরে,
আমার পরাণ বাঁধা তোমার কঠিন মায়ার সুরে।
পুরাতন সব জীর্ণ পাতা ঝরিয়ে দিলে তুমি,
তৃষ্ণাতে আজ পুড়ছে দেখ বুকের মরুভূমি।
অগ্নিবানে বিঁধছে হিয়া, দগ্ধ চরাচর,
তোমার আমার প্রেম যেন এক ভাঙা-গড়ার ঘর।
কালবৈশাখীর তাণ্ডবে আজ হোক না সব লয়,
বৈশাখী এই আগুনেই হোক তোমার আমার জয়।
✍️ লেখক:
খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল

0 Comments