Ticker

6/recent/ticker-posts

ছাতকে বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পিএম | অনলাইন সংস্করণ





সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও সড়ক অবকাঠামোর উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন উন্নয়ন খাতে প্রায় শত কোটি টাকার বরাদ্দ ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

গত শনিবার (২৫ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জের সায়মা সাদি মহল কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গোবিন্দগঞ্জকে অঞ্চলভিত্তিক উন্নয়নের জন্য সংসদে উপস্থাপন করা হয়েছে। প্রবাসী ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় গোবিন্দগঞ্জ অনেকটাই এগিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও রাস্তাঘাটের উন্নয়নের মাধ্যমে গোবিন্দগঞ্জকে আরও আলোকিত করা হবে।

সভায় তিনি বিভিন্ন সড়ক উন্নয়ন খাতে বরাদ্দ ঘোষণা করেন। এর মধ্যে কালারুকা-তাজপুর সড়কে ৮ কোটি টাকা, গোবিন্দগঞ্জ-বসন্তপুর সড়কে ৫ কোটি টাকা, নোয়াপাড়া-বাংলাবাজার সড়কে ৪ কোটি টাকা, হাইওয়ে রোড থেকে মোল্লাআতা সড়কে ৩ কোটি ১২ লাখ টাকা, গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কে ৪ কোটি টাকা, জালালপুর-লামারসুলগঞ্জ সড়কে ৬ কোটি টাকা এবং বুড়াইগাঁও-আলমপুর সড়কে ৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ, উর্ধ্বমুখী সম্প্রসারণ, সীমানা প্রাচীর, গেট নির্মাণ, মেরামত ও সংস্কারের জন্য পৃথক পৃথক বরাদ্দ ঘোষণা করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা, ২ কোটি ৫০ লাখ টাকা এবং ১৫ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রুহুল আমিনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বুকলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


✍️ প্রতিবেদন:

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮