Ticker

6/recent/ticker-posts

দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:২৮ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। (২০মে) বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার চিলারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ঋষিকেশ রায় লিটনের বড় ছেলে ঋত্বিক রায় (২৫) এবং রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে দ্রুতগতিতে একটি মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও রোড থেকে শহরের চৌরাস্তা অভিমুখে যাচ্ছিলেন তারা। পথে গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় একটি মোড় অতিক্রম করার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে থাকা ডিভাইডার বা আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮