Ticker

6/recent/ticker-posts

অসহায় মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করলো হাওদা প্রিমিয়ার ক্লাব

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৮ মে ২০২৬, ১০:০৫ পিএম | অনলাইন সংস্করণ


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সামাজিক ও মানবিক সংগঠন ‘হাওদা প্রিমিয়ার ক্লাব’-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ঈদ উপলক্ষে ক্লাবের সদস্যদের মাঝে টি-শার্টও বিতরণ করা হয়।


অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা নাবিল রহমান প্রবাস থেকে ভিডিও কলে সরাসরি যুক্ত হয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ও সার্বিক তদারকি করেন। এসময় সশরীরে উপস্থিত ছিলেন ক্লাবের আহ্বায়ক নওসাদ জামান দুলু, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য হাসিনুর, এনাজ, নুর নবী, সোহাগসহ অন্যান্য সদস্যবৃন্দ।


ক্লাবের পক্ষ থেকে কোরবানির মাংস তিন ভাগে বিভক্ত করা হয়। এর মধ্যে এক ভাগ ক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করা হয় এবং বাকি দুই ভাগ বিভিন্ন এলাকার অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়।

মাংস বিতরণ করা হয় নিম্নোক্ত এলাকাগুলোতে—

হাউদা গ্রাম

মালঞ্চা

যাওনিয়া

ছোট লাহিড়ী

বড়বাড়ী

তারাউঠি


এছাড়াও একটি এতিমখানায় ৫ কেজি মাংস প্রদান করা হয়। ক্লাবের সদস্যরা গ্রামের দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর ঘরে ঘরে গিয়ে এই মাংস পৌঁছে দেন।

প্রতিষ্ঠাতা নাবিল রহমান ভিডিও কলে বলেন,

“অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই আয়োজন।”


মানবিক এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্লাবের সদস্যরা।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮