Ticker

6/recent/ticker-posts

ঈদে চামড়া সংরক্ষণে মাঠে আনসার ভিডিপি

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৯:৫৪ পিএম | অনলাইন সংস্করণ



বালিয়াডাঙ্গীতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠে কাজ করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এর অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন আনসার ভিডিপি সদস্যরা।

বালিয়াডাঙ্গী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদ। অসচেতনতা বা অব্যবস্থাপনার কারণে যাতে চামড়া নষ্ট না হয়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি চামড়া নিয়ে কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ কিংবা অনিয়মে জড়িত না হওয়ার জন্য সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, চামড়া সংরক্ষণ কার্যক্রম সফল করতে উপজেলার ৩৬ জন ভাতাভোগী সদস্য এবং প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের সময় পরিচ্ছন্নতা রক্ষা ও চামড়া সংরক্ষণে আনসার ভিডিপির এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়বে এবং চামড়ার অপচয় কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

✍️ প্রতিবেদক:

আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮