Ticker

6/recent/ticker-posts

ডোবার পানিতে ডুবে মাগুরায় ফুপু-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৯:১৮ পিএম | অনলাইন সংস্করণ



মাগুরা সদর উপজেলার বজরুক শ্রীকুন্ডি বালিয়াডাঙ্গা গ্রামে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

 বালিয়াডাঙ্গা গ্রামের মো. লিটন মিয়ার মেয়ে নূসরাত (৭) এবং একই গ্রামের বিজিবি সদস্য জামাল উদ্দিনের ছেলে নাঈম (৬)। তারা সম্পর্কে একে অপরের ফুপু-ভাতিজা। দুই শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।নিখোঁজ ও মরদেহ উদ্ধার:স্থানীয় গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে বাড়ির উঠানে একসঙ্গে খেলাধুলা করছিল নূসরাত ও নাঈম। দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।


 একপর্যায়ে বাড়ির পাশের একটি বৃষ্টির পানিতে ভরা ডোবার পাড়ে শিশু দুটির স্যান্ডেল পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ডোবার পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।


 আশঙ্কাজনক অবস্থায় তাদের দ্রুত মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।


ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন, "সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

✍️ প্রতিবেদক:

মাগুরা জেলা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮