Ticker

6/recent/ticker-posts

বেউরঝাড়ী-রত্নাই সীমান্তে পুশ-ইনের অপচেষ্টার অভিযোগ, সতর্ক অবস্থানে বিজিবি

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পিএম | অনলাইন সংস্করণ



ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী ও রত্নাই বিওপি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশ-ইনের অপচেষ্টার অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বেউরঝাড়ী ও রত্নাই বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে অবস্থিত বিএসএফের নাটুয়াটলী ক্যাম্পের ২২ ও ২৩ নম্বর গেটের সামনে বেশ কিছু ভারতীয় মুসলিম নাগরিককে জড়ো করে রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালানো হচ্ছে।


এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।


জানা গেছে, নাটুয়াটলী ক্যাম্পটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অন্তর্গত এলাকায় অবস্থিত।


ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের রত্নাই বিওপি সংলগ্ন সীমান্তে শনিবার রাত থেকে বিএসএফ কথিতভাবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।


এ সময় বিজিবি সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী সতর্ক অবস্থান গ্রহণ করে ওই প্রচেষ্টায় বাধা প্রদান করছেন বলে জানা গেছে।


সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবির তৎপরতা স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।

✍️ প্রতিবেদক:

মো. রাজু রায়হান, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮