👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৭:৩৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
জানা যায়, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এটিএম গোলাম রসুলের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর থানার ১০নং জামালপুর ইউনিয়নের পারপুকি গ্রামের শিবগঞ্জ চৌরাস্তা বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় বাজারের একটি পানের দোকানের সামনে থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ মামুন অর রশিদ (২৯), পিতা: মোঃ ইয়াজত আলী, সাং-সালন্দর (ডেনিস মোড়), থানা ও জেলা-ঠাকুরগাঁও এবং মোঃ শামস খান (৩৮), পিতা: মৃত বেলাল খান, সাং-পারপুকি (১০নং জামালপুর ইউনিয়ন), থানা ও জেলা-ঠাকুরগাঁও।
ডিবি পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ