👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ছাগলডাঙ্গী মহিষমাড়ী গ্রামের বাসিন্দা রাসেল (৩০) সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত রাসেল ওই গ্রামের মোবারক আলীর ছেলে। জানা যায়, শুক্রবার ভোররাতে বালিয়াডাঙ্গী-রাণীশংকৈল মহাসড়কের লোলপুকুর এলাকায় একটি যাত্রীবাহী কোচের সঙ্গে দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত আনুমানিক ১১টার দিকে তিনি মারা যান।
রাসেলের মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ