Ticker

6/recent/ticker-posts

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন

🔰প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১২:৪১ পিএম | অনলাইন সংস্করণ



ঢাকা, ৭ জুন: রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।


রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।


রায়ে আদালত উল্লেখ করেন, তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, আসামি সোহেল রানা জবানবন্দিতে অপরাধের দায় স্বীকার করেছিলেন। এছাড়া ঘটনার পর তাকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে স্বপ্না খাতুনকেও একই মামলায় দোষী সাব্যস্ত করা হয়।


বিচারক বলেন, শিশুদের বিরুদ্ধে সংঘটিত এমন নৃশংস অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ন হতে পারে।


রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকালে দুই আসামিকে আদালতে হাজির করা হলে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়।


এর আগে মামলার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর আদালত ৭ জুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। মামলায় মোট ১৬ জন সাক্ষী সাক্ষ্য দেন।


মামলার তথ্য অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী, ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহত শিশুর বাবা থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ এবং অল্প সময়ের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেয়।


মামলাটি দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি হওয়ায় এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

✍️ প্রতিবেদক:

ধারা টিভি ডেক্স নিউজ:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮