👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম | অনলাইন সংস্করণ
"পাঠ শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন "এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় পাঠচাষ প্রশিক্ষণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২২ শে জুন পাঁচবিবি উপজেলা প্রশাসন ও পাঠ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে দিনব্যাপী এই প্রশিক্ষণ পরিচালিত হয়।
উন্নত প্রযুক্তিনির্ভর পাঠ ও পাঠবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে প্রায় ৬০ জন প্রান্তিক কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়। উন্নত পাঠচাষের বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন অতিথিগণ।বীজ কিভাবে উৎপাদন করতে হবে এবং সংরক্ষণ করতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাসপিয়া তাসরিন,জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলম,,সহকারী পরিচালক বিএডিসি কৃষিবীদ বিপ্লব কুমার মহন্ত,সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হক ও রায়হান ফেরদৌস,কৃষীবীদ মেহেদী হাসান প্রমুখ।
✍️ প্রতিবেদক:
রেজুয়ান পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ