Ticker

6/recent/ticker-posts

পাঁচবিবিতে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৬:০৩ পিএম | অনলাইন সংস্করণ‎


‎"স্মৃতিময় মহুর্ত, উজ্জল ভবিষ্যতের প্রত্যাশায়"
‎
‎জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএম) কলেজের- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে। 
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। 
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান। 
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার চৌধুরী ও সহকারী শিক্ষক/শিক্ষিকাসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন অতিথিরা।
✍️ প্রতিবেদক:
‎রেজুয়ান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
‎

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮