Ticker

6/recent/ticker-posts

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ড দোহারে কৃতিত্বের স্বাক্ষর, আশরাফুল উলুম মাদ্রাসায় মেধাবীদের সংবর্ধনা

👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৯:৪৯ পিএম | অনলাইন সংস্করণ‎


শিক্ষার মানোন্নয়ন ও ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বোর্ড, দোহার-এর অধীনে অনুষ্ঠিত ইবতেদায়িয়্যাহ (প্রথম জামাত) পরীক্ষায় অংশ নিয়ে মাদ্রাসাটি বোর্ডের মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। পাশাপাশি অধিকাংশ শিক্ষার্থী এ প্লাস লাভসহ শতভাগ পাসের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করেছে।
এই ঈর্ষণীয় সাফল্যের স্বীকৃতিস্বরূপ গত বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ তারিখে মাদ্রাসা প্রাঙ্গণে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও লন্ডন প্রবাসী জনাব জাকির হোসেন মোড়ল। 

সভাপতি অত্র মাদ্রাসা। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুফতি সাইফ বিন রেজা সাইফী (হাফিঃ) 
মুহতামিম অত্র মাদ্রাসা। 

এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাদ্রাসার শিক্ষক মুফতি যাকারিয়া আহমাদ খুবায়েবী (হাফিঃ)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মসজিদের মোতাওয়াল্লি জনাব জসিম উদ্দিন বাবুল মোড়ল, জনাব শাহ আলম মোড়ল, জনাব বাবুল হোসেন মোড়ল, জনাব কবির বাসার মোড়ল, জনাব শেখ জহির, জনাব বোরহান শেখ, আব্দুল আউয়াল মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দায়িত্বশীলরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ— মাওলানা তৈয়্যেবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, হাফেজ সুহাইল আহমদ, মুফতি ইসমাইল আদনান, মাওলানা মুজ্জাম্মিলুল হক এবং হাফেজ বেলাল হুসাইন।
অনুষ্ঠানে বোর্ডে দ্বিতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম-এর হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি অন্যান্য কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা শিক্ষার্থীদের এই অসাধারণ ফলাফলে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে আরও উন্নত ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
স্থানীয় অভিভাবক ও উপস্থিত অতিথিরা মনে করেন, ধারাবাহিক এমন সাফল্য আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানা-কে অঞ্চলের একটি আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত করবে।


✍️ প্রতিবেদক:
যাকারিয়া আহমাদ খুবায়েবী,স্টাফ রিপোর্টার:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮