🔰প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৬:৪৪ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় সাইফুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইফুল ইসলাম সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও (মলিতপাড়া) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মৃত আয়নাল হাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে সাইফুল ইসলাম গ্যাস ট্যাবলেট সেবন করেন বলে অভিযোগ রয়েছে। পরে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ