👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৬ জুন ২০২৬, ০৯:১৬ পিএম | অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও শহরের অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টার (বিডি হল) এলাকার দক্ষিণ পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) সকালে মরদেহটি দেখতে পান হলের কেয়ারটেকার। খবর পেয়ে পুলিশ, সিআইডির বিশেষ টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন।
জানা গেছে, সকাল প্রায় ৯টার দিকে হলের কেয়ারটেকার মো. জাহাঙ্গীর আলম দক্ষিণ পাশের একটি স্থানে লাল রঙের একটি শপিং ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে টিনের ফাঁকে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তিনি বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, মরদেহের সঙ্গে থাকা একটি মোবাইল ফোনের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মো. রুমন আলী (প্রায় ২৫–২৬)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বটতলী রাজবাড়ী এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. তৈয়বুর রহমান এবং মা মোছা. সাহিনা বেগম।
ঘটনাস্থলে সুরতহাল প্রস্তুত করার পাশাপাশি আলামত সংগ্রহের কাজও শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
✍️ প্রতিবেদক:
আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার:

0 মন্তব্যসমূহ