👨🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৬:০৮ পিএম | অনলাইন সংস্করণ
মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন প্লাজার উদ্যোগে ‘ফল উৎসব ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুর শাখার উদ্যোগে এই ব্যতিক্রমী উৎসবের আয়োজন করা হয়।
গতকাল সকাল ১০টায় শ্রীপুর বাজারের মহিলা কলেজ রোড সংলগ্ন বটতলা এলাকায় অবস্থিত ওয়ালটন প্লাজা কার্যালয়ে এই ফল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। কোনো বিরতি ছাড়াই উৎসবটি চলে সন্ধ্যা পর্যন্ত। এর আগে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘জুম’ (Zoom)-এর মাধ্যমে শ্রীপুর প্লাজায় এই ফল উৎসবের শুভ উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ঝিনাইদহ এরিয়া ম্যানেজার রিফাত হাসান খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
স্থানীয় পর্যায়ে শ্রীপুরবাসীর জন্য এই উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ালটন প্লাজা শ্রীপুর শাখার ম্যানেজার মো: মোস্তফা আমির ফয়সাল।
আয়োজকরা জানান, "সুস্বাদু ফলে আপ্যায়ন, আধুনিক ইলেকট্রনিক্সে স্মার্ট জীবন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বসাধারণের মাঝে দেশীয় ও মানসম্মত ফলের পুষ্টিগুণ ছড়িয়ে দিতে এবং ক্রেতাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়াতে ওয়ালটন প্লাজা এই প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে।
উৎসবের দিন সকাল থেকেই শ্রীপুর ও এর আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ক্রেতা, দর্শনার্থী ও সাধারণ মানুষ ওয়ালটন প্লাজায় ভিড় জমান। প্লাজার পক্ষ থেকে আগত সকল সেবাগ্রহীতাকে বিভিন্ন রকমের সুস্বাদু মৌসুমী ফল দিয়ে আপ্যায়ন করা হয়। ওয়ালটন প্লাজার এমন আন্তরিক ও ব্যতিক্রমী উদ্যোগে আগত ক্রেতা ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শ্রীপুর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: মোস্তফা আমির ফয়সাল গণমাধ্যমকে জানান, "গ্রাহকদের আধুনিক ইলেকট্রনিক্স পণ্যের সর্বোত্তম সেবা দেওয়ার পাশাপাশি তাদের সাথে একটি সুদৃঢ় সামাজিক ও আন্তরিক সম্পর্ক বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষ এসে আমাদের আপ্যায়নের সুযোগ দিয়েছেন এবং আমাদের এই আয়োজনকে সফল করেছেন। আমরা শ্রীপুরবাসীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ।"
✍️ প্রতিবেদক:
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:

0 মন্তব্যসমূহ