Ticker

6/recent/ticker-posts

ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী,

 ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম | অনলাইন সংস্করণ




সামাজিক যোগাযোগমাধ্যম ও ধর্মের দেয়াল পেরিয়ে ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরার শ্রীপুরে ছুটে এসেছেন অনন্যা (ছদ্মনাম) নামে এক খ্রিস্টান তরুণী। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে দশম শ্রেণিতে পড়ুয়া এক মুসলিম তরুণী তুলির (ছদ্মনাম) বাড়িতে অবস্থান করছেন। মোবাইল ফোনে বিয়ে সম্পন্ন করার দাবি জানিয়ে দুজনেই নিজেদের সিদ্ধান্তে অটল—তারা একে অপরকে ছাড়া বাঁচবেন না এবং একসঙ্গেই সংসার করবেন।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শ্রীপুরের দশম শ্রেণির ছাত্রী তুলি গত সপ্তাহে হুট করেই নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও পাঁচ দিন তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের পাঁচ দিন পর স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এর কিছুদিন পরই গত সোমবার রাতে মাদারীপুরের রাজৈর এলাকা থেকে অনন্যা এসে হাজির হন তুলির বাড়িতে।

​অনন্যা জানান, তাদের মধ্যে বিগত দুই বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা মুঠোফোনে বিয়েও করেছেন।

​দুই ভিন্ন ধর্মাবলম্বী ও সমলিঙ্গের তরুণীর এমন সম্পর্ক, মোবাইল ফোনে বিয়ে এবং একসাথে সংসার করার অনড় অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি দেখতে প্রতিদিন উৎসুক প্রতিবেশী ও দূর-দূরান্তের মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

​এ ঘটনায় অনন্যার মাদারীপুরের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এই ব্যতিক্রমী ও সংবেদনশীল বিষয়ে পরবর্তী আইনি বা সামাজিক পদক্ষেপ কী হবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


প্রতিবেদক:

জিল্লুর রহমান সাগর | মাগুরা প্রতিনিধি:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮