Ticker

6/recent/ticker-posts

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পিএম | অনলাইন সংস্করণ




শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি মানুষ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।


সংগঠনের চেয়ারম্যান এম. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যাড মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আবুল কাশেম, সুন্দরগঞ্জ সবুজ শিক্ষালয় ও গ্রীণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান অধ্যক্ষ মুহা. একরামুল হক, রংপুরের শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. বদরুল আমিন, উপজেলা এবিপার্টির আহ্বায়ক মো. তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীম, হাফেজ মুফতি মুহিবুল্লাহ মোত্তালিব, আরসিবির সভাপতি হাবিবুল্লাহ্ সরকার ও স্বপ্নময় সোনারায়-এর সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আকাশসহ অনেকে।


আলোচনায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়; এটি মানুষের অধিকার, আত্মমর্যাদা ও জীবনমান উন্নয়নের অন্যতম ভিত্তি। শিক্ষাবঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় এনে একটি শিক্ষিত, সচেতন ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


পরে শিক্ষা, সাংবাদিকতা ও ধর্মীয় শিক্ষা প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যাড মডেল হাইস্কুল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ মুহা. একরামুল হক, শ্রেষ্ঠ স্কুল প্রধান হিসেবে মো. মিজানুর রহমান মিজান এবং শ্রেষ্ঠ কলেজ শিক্ষক হিসেবে মো. বদরুল আমিনকে সম্মাননা দেওয়া হয়।


এছাড়া সাংবাদিকতায় অবদানের জন্য সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত শামীমকে শ্রেষ্ঠ সাংবাদিক এবং ধর্মীয় শিক্ষা প্রসারে অবদানের জন্য হাফেজ মুফতি মুহিবুল্লাহ মোত্তালিবকে সম্মাননা প্রদান করা হয়।

প্রতিবেদক:

হাবিবুল্লাহ সরকার 

সুন্দরগঞ্জ,গাইবান্ধা

০১৭৯৯-৮৯২১৭৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮