Ticker

6/recent/ticker-posts

শেখ হাসিনার কবর বাংলার মাটিতে হবে না: সারজিস আলম

ধারা টিভি নিউজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম | অনলাইন সংস্করণ





বরগুনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা বলেছেন, "বিএনপি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাঁচ বছর ক্ষমতায় টিকতে পারবে না এবং শেখ হাসিনার কবরও বাংলার মাটিতে হবে না।"


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বে অব বেঙ্গল রেস্টুরেন্টে সমাবেশ শেষে প্রেস ব্রিফিংয়ে তারা এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল নাহিয়ান, মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় সংগঠক মহিউদ্দিন রনি, যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার তুষার ও বিভাগীয় সংগঠক অ্যাড. মুজাহিদুল ইসলাম।


এনসিপি নেতারা বলেন, দ্রব্যমূল্য, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ জনদাবিগুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে।


তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে ৫ বছর টিকতে পারবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গে তারা কঠোর মন্তব্য করে বলেন, তিনি আর বাংলাদেশে ফিরতে পারবেন না।


ব্রিফিংয়ে বরগুনার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:

মোঃ আরিফ হোসেন খান। 

বরগুনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮