Ticker

6/recent/ticker-posts

মাগুরার শ্রীপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

 👨‍🦱 ধারা টিভি নিউজ প্রতিবেদন
🔰প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম | অনলাইন সংস্করণ

ধারা টিভি নিউজ |গ্রাফিক্স 

মাগুরার শ্রীপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে ১৫ জন কৃষককে পেঁয়াজ বীজ ও প্রয়োজনীয় সার এবং ৩০ জন কৃষকের মধ্যে হলুদ চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলার এডিবি প্রকল্পের অর্থায়নে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে সবুজ সারের আবাদ সম্প্রসারণে ধঞ্চার বীজও বিতরণ করা হয়েছে।

বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালেক মুহিদ। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকারি প্রণোদনা কর্মসূচির সঠিক ব্যবহার নিশ্চিত করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটবে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবিরসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সহায়ক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

Post a Comment

1 Comments

  1. অনেক সুন্দর নিউজ প্লাটফর্ম

    ReplyDelete

📍 কার্যক্রম: বাংলাদেশ

ইমেইল: dharatvnews@gmail.com

হোয়াটসঅ্যাপ: ০১৩৪৩২৫৮৯৮৮